Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Wednesday, August 4, 2021

পরীমনি ও নজরুল রাজের নামে একাধিক মামলা হবে: র‍্যাব

পরীমনি ও নজরুল রাজের নামে একাধিক মামলা হবে: র‍্যাব


চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে আজ বৃহস্পতিবার সকাল থেকে র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের নামে একাধিক মামলা করা হবে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ জানিয়েছেন, পরীমনি ও নজরুল রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এ ছাড়া নথিপত্র যাচাই–বাছাই করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হতে পারে। বিজ্ঞাপন বিজ্ঞাপন বাংলা চলচ্চিত্রের এ সময়ের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনিকে গতকাল বুধবার রাতে আটক করা হয়। তাঁর বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজ ওরফে নজরুল রাজকে কার্যালয় থেকে আটক করা হয়। র‍্যাব বলছে, পরীমনির বিরুদ্ধে বাসায় মাদকদ্রব্য থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। নজরুল রাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদকের আসর বসিয়ে সেখানে আসা বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবিত্তের সন্তানদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেলিং করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। সুত্রঃ প্রথম আলো